ফটিকছড়িতে নরসুন্দরদের ব্যস্ততা
আর কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে ফটিকছড়িতে নরসুন্দরদদের ব্যস্ততা এখন তুঙ্গে। ঈদে কেনাকাটার পাশাপাশি সাজগোজও অন্যতম। তাই চুল দাড়ি কেটে নিজেকে পরিপাটি করার এখনই সময়। ছেলে-বুড়ো সবাই চুল-দাঁড়ি কাটার প্রয়োজনে নরসুন্দরদের কাছে যাচ্ছেন। আর সে কারণেই ব্যস্ত সময় পার করছেন নরসুন্দররা।
উপজেলার বিভিন্ন এলাকায় সেলুনগুলোতে সরেজমিনে দেখা গেছে, প্রতি ঈদের মতো এবারও ব্যস্ত সময় পার করছেন নরসুন্দররা। যেন দম ফেলবার ফুসরত নেই। প্রতিটি সেলুনে প্রচন্ড ভীড়।গভীর রাত পর্যন্ত চলছে ব্যস্ততা।কেউ চুল দাড়ি কাটার জন্য অপেক্ষা করছেন,আর কেউ কাটছেন। অনেক সেলুনে গ্রাহকদের বসার ব্যবস্থাও নেই বাইরে দাড়িয়ে অপেক্ষা করছেন সিরিয়াল কখন পড়বে। মা-বাবার সাথে সেলুনে এসে চুল কাটানোর জন্য অপেক্ষা করছেন ছোট্ট শিশুরাও।
শিশু,বালক ও তরুনরা বিভিন্ন স্টাইলের চুল কাটছে। অনেকে বিশিষ্ট ব্যক্তিদের স্টাইলে চুল কাটতে দেখা যায়।
সেলুনে চুল দাড়ি কাটতে আসা আবু তৈয়ব বলেন,সেলুনের নিয়মিত কাস্টমার হয়েও সিরিয়াল পেতে কষ্ট হচ্ছে। তাই ঈদের কয়েকদিন আগে চুল দাড়ি কাটতে হচ্ছে।
আরমান নামের তরুন বলেন,ঈদে চুলের স্টাইল করব না তা কি করে হয়। তাই পছন্দের কাটিং দিলাম।এদিকে নরসুন্দরগণ পারিশ্রমিক বেশি নিচ্ছেন বেশি নিচ্ছেন বলে জানান গ্রাহকরা।এ ব্যাপারে কয়েকজন নরসুন্দর জানান,আমরা সারা বছর অপেক্ষায় থাকি ঈদের এ সময়ের জন্য। এ সময়ে সেলুনগুলোতে খরচও বেশি হয়। ফলে কাস্টমারের কাছে একটু অতিরিক্ত বখশিষ দাবি করি। গ্রাহকরা খুশি হয়ে তা দিচ্ছে। নরসুন্দর ছোটন বলেন,নিয়মিত কাস্টমারের পাশাপাশি অনিয়মিত কাষ্টমারও অনেক।দিনরাত সমান তালে কাজ করেও সিরিয়াল কমাতে পারছি না।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied