মানিকগঞ্জে ট্রাক চাপায় হোটেল ব্যবসায়ী নিহত
মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় মোঃ রানা মিয়া (৩৮) নামে এক হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া চরখন্ড এলাকার মেসার্স জেঅ্যান্ডজে ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রানা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের নতুন বাইচাল গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে। নিহতের চাচা মোঃ পলাশ মিয়া জানান, রানা তার ৫ বছরের এক ছেলে ও ১২ বছরের প্রতিবন্ধী এক মেয়ে ও স্ত্রী নিয়ে নিজ গ্রামেই ছোট একটি হোটেলের ব্যবসা করে সংসার চালাতেন। সে প্রায় প্রতিদিন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় বাইছাইকেল চালিয়ে কলা কিনতে যান। প্রতিদিন এর মতো আজ সকালেও রানা কলা কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু তার এমন মৃত্যুতে তার পরিবারের উপর চরম দুর্দশা নেমে এসেছে।
স্থানীয়দের বরাতে এসআই শফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি বাইসাইকেল চালিয়ে ঢাকার গোলড়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তিনি। পরে মরদেহ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied