বালাগঞ্জে হতদরিদ্রের মাঝে হাবিবুর রহমান চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ
সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের নবীনগরস্থ কুয়েত হাউজে ব্যক্তি উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৫শতাধিক গরিব, অসহায়, হতদরিদ্রের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন প্রবাসী দানশীল হাবিবুর রহমান চৌধুরী সুহেল।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় নিজ বাসা নবীনগরস্থ কুয়েত হাউজে বালাগঞ্জ সদর ইউনিয়ন সহ আশপাশ এলাকার ৫শতাধিক গরিব, অসহায়, হতদরিদ্রের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন হাবিবুর রহমান। প্রবাসী দানশীল হাবিবুর রহমান চৌধুরী সুহেল জানান, এক মাস সাওম পালন শেষে অসহায় হতদরিদ্ররা নতুন পোশাক পড়ে যেনো সবার সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে পারে। সবশেষ তাঁর ভাই শহিদ এএসপি আতাউর রহমান চৌধুরী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং তার পুত্রদ্বয় মো. সাদিকুর রহমান চৌধুরী (শিহাব), মো. সাজ্জাদুর রহমান চৌধুরী (সামাদ) এর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
ঈদ বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মুহিত, বালাগঞ্জ ইউপির সাবেক সদস্য তপন কুমার বণিক, বালাগঞ্জ থানার এএসআই আলতাফ হোসেন ভূঁইয়া, মো. মুজিবুর রহমান, বালাগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম সম্পাদক মো. দুলু মিয়া, সাংবাদিক শাহ আবুল হোসেন ইমন, ফুটবলার রাসেদ জামান আনজব, বিএসএন ফেসবুক পেইজের পরিচালক সুলেমান হোসেন মামুন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied