বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে গ্রামীণফোনের ক্যাম্পেইন বারিশা হক
ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজধানীর বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে যায়। খোলা মাঠে ভিন্ন আবহে ব্যবসায় ফিরেছেন বঙ্গবাজারের দোকানিরা। পুড়ে যাওয়া জায়গাতেই অস্থায়ীভাবে চৌকি পেতে বসছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঈদের আগে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে এবং আপাতত দিনযাপন করতে তাদের এই অস্থায়ী বসা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়াতে এবারের ঈদ কেনাকাটা বঙ্গবাজারে করার আহবান জানিয়েছেন র্যা ম্প মডেল হিসেবে শোবিজে বেশ পরিচিত মুখ বারিশা হক।
গতকাল ১৬ এপ্রিল থেকে গ্রামীণফোনের ‘হ্যাশট্যাগ লাইভ ফর বঙ্গবাজার’ ক্যাম্পেইন শুরু হয়। প্রথম দিনের ক্যাম্পেইনে বিনা পারিশ্রমিকে অংশ নেন ব্রান্ড প্রমোটর বারিশা হক। লাইভে এসে বঙ্গবাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সবাইকে বঙ্গবাজারে ঈদের কেনাকাটা করার আহবান জানান বারিশা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারও ঈদ শপিং বঙ্গবাজারেই হোক।গ্রামীণফোনের ‘হ্যাশট্যাগ লাইভ ফর বঙ্গবাজার’ ক্যাম্পেইনে আমাকে আমন্ত্রণ জানালে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই এবং বিনা পারিশ্রমিকে কাজটি করি। কাজটি করে নিজের কাছে ভালো লাগছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাড়াতেই গ্রামীণফোনের এই উদ্যোগে অংশ নেয়া।’
র্যা ম্প মডেল হিসেবে শোবিজে বেশ পরিচিত মুখ বারিশা হক। একাধারে উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার তিনি। এসবের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও দেখা যায় তাকে। এদিকে বিদ্যানন্দের হয়ে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন। গত ১৫ এপ্রিল সুবিধাবঞ্চিতদের জন্য বিদ্যানন্দে ইফতার দিলেন বারিশা। ঈদের দিনও মানুষের জন্য কিছু করার ইচ্ছে আছে বলে জানান বারিশা। তার স্বামী নাট্যনির্মাতা আলভী রায়হান সীমান্ত।
এমএসএম / এমএসএম
তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান
ঢাকাই চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে নবাগত চিত্রনায়ক শেখ রিফাতের
প্রেম গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা : আমি যেন বিশ্বসুন্দরী!
নতুন পরিচয়ে কার্তিক আরিয়ান
গাইবে ‘নগরবাউল’, ‘ওয়ারফেজ’সহ জনপ্রিয় সাত ব্যান্ড
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি
ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
লোকসান গুনছেন প্রযোজক
জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ
যে কণ্ঠে আজও বেঁচে আছেন এন্ড্রু কিশোর
নিজের সাক্ষাৎকার দেখলেই ‘ক্রিঞ্জ’ লাগে শবনম ফারিয়ার
Link Copied