ধামইরহাটে অসুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
নওগাঁর ধামইরহাটে অসুস্থ্যদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৮ এপ্রিল দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যানের খাস কামরায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জটিল রোগে আক্রান্ত ৩২ জনের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে ১৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। ঈদের আগে এই আর্থিক অনুদান ভুক্তভোগী রোগীদের চিকিৎসা গ্রহণ ও ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে চেক প্রাপ্তরা অভিমত প্রকাশ করেন এবং দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মাহফুজুল আলম লাকি, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আগ্রাদ্বিগুন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেকেন্দার আলী প্রমুখ।
এমএসএম / এমএসএম
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি
কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও