ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ২:৩৮

ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১) ডিএসবি মো: আব্দুল মতিন প্রধান, ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আরজু মো: সাজ্জাদ হোসেন, পুলিশ পরিদর্শক মো: ইকবাল, এসআই মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গত এক সপ্তাহে জেলা পুলিশ স্বর্ন প্রতারক চক্রের ৮জনকে গ্রেফতার, হরিপুর নগদের কর্মচারী কর্তৃক মালিক/ডিলারের অর্থ আত্মসাৎ মামলার সহযোগী ২ আসামীকে গ্রেফতার, মাদক বিরোধী অভিযান পরিচালনায় ৩ কেজি ২শ গ্রাম গাঁজা, ৭ বোতল ফেনসিডিল, ৩১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ১১ জনকে গ্রেফতার করে। পল্লী বিদ্যুৎ অফিসের বিদ্যুতের তার চুরির অভিযোগের প্রেক্ষিতে ৫৩ কেজি ৪শ গ্রাম তামার তারসহ ২ জনকে গ্রেফতার, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়িকে আটক করে ব্যবস্থা গ্রহন, বিভিন্ন মেয়াদের ৫টি সাজা ওয়ারেন্ট এবং ৭২টি ওয়ারেন্ট (জিআর/সিআর) তামিলসহ বিভিন্ন মামলায় ১০৯ জন আসামী গ্রেফতার করে। অপহরণ মামলায় ৬জন ভিকিটিম উদ্ধার করা হয়। আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ও ১০টি গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামী সোহাগকে গ্রেফতার, ট্রাফিক পুলিশ বিভিন্ন স্থানে যানবাহন চেকিং ডিউটি করাকালে ফিটনেস বিহীন, ওভার স্পিড ও ত্রæটিপূর্ন গাড়ি চালানোর দায়ে ১৭৮টি মামলায় মোট ৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে। পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে ঈদ পূর্ববর্তী রাস্তাঘাট যানযট মুক্ত রাখতে সচেতনতামূলক প্রচরণা পরিচালনা করে। পুলিশের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত শেষে সঠিক পুলিশ রিপোর্ট দাখিলের কারনে বিজ্ঞ জেলা ও দায়রা জজ ১ম আদালত ১ জন আসামীকে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে, বিজ্ঞ স্পেশাল ট্রাইবুনাল-৩ ঠাকুরগাঁও ১ জন আসামীকে ২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড করে। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ ঠাকুরগাঁও ১ জনকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ঠাকুরগাঁও ৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও জেলা পুলিশ স্থানীয় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ১২৮টি বিট পুলিশিং, ১৫৮ টি উঠান বৈঠক, ২৫০টি বাল্য বিবাহ রোধে প্রচারণা এবং আত্মহত্যা ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বন্ধ করার জন্য ৭টি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে বলে জানান তিনি।
উল্লেখ, মার্চ মাসে কৃতিত্বপুর্ন কর্মকান্ডের জন্য ঠাকুরগাঁও জেলা পুলিশ রংপুর রেঞ্জের সর্বশ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে এবং ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগ শ্রেষ্ঠ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ পুরস্কার পায়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত