ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে তিন হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ৩:৫৩
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার  সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সার্বিক তত্বাবধানে ও আয়োজনে এই  ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে বঙ্গবন্ধু কন্যা ও তার পরিবারের জন্য দোয়া করা হয়।
 উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল ও প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। 
ঈদ উপহার সামগ্রীতে ছিলো, পোলাও চাল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, তেল ও লবন। 
এ সময় কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিক উল্লাহ, ইউপি সদস্য সেলিম রেজা, মোশাররফ হোসেন, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, শাহাবুদ্দিন প্রধান, পৌর আওয়ামীলীগ নেতা মোঃ কবির হোসেন, আওয়ামীলীগ নেতা আবু হানিফ ও আলম চাঁন দেলোয়ার হোসেন  ছালাম ভুঁইয়াসহ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান