আরএমপি,তে সহিংস উগ্রবাদ প্রতিরোধে কৌশল নির্ধারণী কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী'র গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সহিংস উগ্রবাদ প্রতিরোধে কৌশল নির্ধারণে আরএমপি'র এসআই ও এএসআইদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
সোমবার বিকাল ৩ টায় এ কর্মশালার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন আরএমপি'র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) । কর্মশালায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১২ টি থানার বিট পুলিশিং অফিসার ও কমিউনিটি পুলিশিং অফিসার-সহ ১২০ জন এএসআই ও এসআইবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কিছু স্বার্থন্বেষী মহল সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদে মাধ্যমে নানা রকম অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশ পুলিশ সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে কাজ করছে। সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদের কুফল সম্পর্কে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
আজকের এই কর্মশালার শিক্ষা ও কৌশলকে কাজে লাগিয়ে উপস্থিত বিট অফিসাররা তাদের নিজ নিজ বিট এলাকায় সভা-সমাবেশের মাধ্যমে সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ব্যপক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় এশিয়া ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান পুলিশ কমিশনার।
বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন, আরএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) ও দি এশিয়া ফাউন্ডেশনের চীফ অব পার্টি সাদাত সদরুদ্দীন শিবলি।এসময় অতিথিগণ সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বিট পুলিশিং অফিসার ও কমিউনিটি পুলিশিং অফিসারদের করণীয় ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
কর্মশালাটি পরিচালনা করেন দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: জয়নুল আবেদীন এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার মো: সফিউল আওয়াল।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো: গোলাম রুহুল কুদ্দুস,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: রফিকুল আলম। উল্লেখ্য, দি এশিয়া ফাউন্ডেশন বেসরকারি ও সরকারি সহযোগীদের নিয়ে নেতৃত্ব বিকাশ ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পারস্পরিক মত বিনিময়, এবং নীতি গবেষণায় একত্রে কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যে, কমিউনিটি পুলিশিং অ্যাপ্রোচের মাধ্যমে উগ্রবাদ/সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা ‘দি এশিয়া ফাউন্ডেশন’- এর সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা এমকেপি “পুলিশ এনগেজমেন্ট এ্যাপ্রোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস) ইন বাংলাদেশ’’ নামে একটি প্রকল্প স্থানীয় সংস্থা মানব কল্যাণ পরিষদ এমকেপি’র মাধ্যমে ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী জেলা পুলিশের ১৯ টি থানায় বাস্তবায়ন করছে।
এমএসএম / এমএসএম
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার
উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক
Link Copied