ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জামিন মেলেনি উপ-কর কমিশনার মহিবুলের


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ১৮-৪-২০২৩ দুপুর ৪:১
ঘুসের ১০ লাখ টাকাসহ গ্রেফতার হওয়া রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
 
মঙ্গলবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর দায়রা জজ আদালতে (সিএমএম) তাকে হাজির করা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। তবে শুনানি শেষে আদালতের বিচারক আল আসাদ আশিকুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
দুদকের আইনজীবী ফজলে তৌহিদ আল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
মামলা সূত্রে জানা যায়,গত ৪ এপ্রিল রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুসের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের (সার্কেল-১৩) উপ-কর কমিশনার (বৈতনিক) মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে দুদকের একটি টিম। এ ঘটনায় দুদকের উপ-পরিচালক (ডিডি) আমিনুল ইসলাম বাদী হয়ে মহিবুলের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আজ তাকে আদালতে হাজির করা হয়।
 
এ ঘটনায় উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়। গত ৬ এপ্রিল মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-১ শাখার সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু সই করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ