ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৮-৪-২০২৩ বিকাল ৫:৩৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় ও স্বল্পআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । সহযোগিতায় এগিয়ে এসেছে সংগঠনের উপদেষ্টা ও জেলার অন্যতম শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান সহ সমাজের বিত্তবানরা।
 
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে  শিবগঞ্জ পৌর শহরের ডেলটা মেডিকেল সেন্টার প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ।
 
আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা: ফজলে রাব্বী, ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম, (রানা) ফামের্সীর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রানা সহ আরও প্রমুখ।
 
সংগঠনের পরিচালক আলমগীর জয় বলেন, আমাদের সংগঠনের উপদেষ্টা ডা. মাহফুজ  রায়হান সহ বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে সাহায্য নিয়ে আমরা যতটুকু সম্ভব অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি।  সামনে আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
 
উপজেলার একঝাঁক তরুণ মিলে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি পরিচালনা করছেন। তারা হলেন পরিচালক আলমগীর জয়, সিনিয়ার এডমিন মোস্তফা আলী, শুভ, সাকিম খান, মাহফুজুর রহমান, আরিফ, মোহাম্মদ আলী, রাকিবুল ইসলাম, শাহীন আফ্রিদি, সোহেল রানা, সৈয়দ আহমেদ, মামুন প্রমুখ।

এমএসএম / এমএসএম

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত

এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ

ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন

সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন

গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন: পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়