টেলিগ্রামে নিজের ফোন নম্বর লুকিয়ে রাখবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসির জন্য অনেকেই টেলিগ্রাম ব্যবহার শুরু করেছেন। এই অ্যাপকে হোয়াটসঅ্যাপের থেকে অনেকটা সুরক্ষিত মনে করছেন অনেকেই। সঙ্গে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এছাড়াও এই মেসেজিং প্ল্যাটফর্মে রয়েছে বিভিন্ন ফিচার। প্রাইভেসিকে আরও শক্তিশালী করার জন্য টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ফোন নম্বর হাইড করার অপশনও রয়েছে।
এই ফিচার ব্যবহার করে আপনি নিজের অ্যাকাউন্টের থেকে ফোন নম্বর হাইড করতে পারবেন। এর ফলে আপনার অ্যাকাউন্ট থেকে কোন তৃতীয় ব্যক্তি ফোন নম্বর দেখতে পারবেন না। কীভাবে নিজের টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ফোন নম্বর হাইড করবেন। ধাপে ধাপে দেখে নিন।
কী কী প্রয়োজন?
টেলিগ্রামের লেটেস্ট ভার্সন
রেজিস্টার্ড ফোন নম্বর
একটি সক্রিয় ইন্টারনেট কানেকশন
টেলিগ্রাম থেকে নিজের ফোন নম্বর হাইড করার পদ্ধতি
স্টেপ ১। সেটিংস ওপেন করুন
স্মার্টফোনে টেলিগ্রাম অ্যাপ ওপেন করে বা দিকে উপরে তিনটি দাগের মেনুতে ট্যাপ করুন। এর পরে সেটিংস ওপেন করুন।
স্টেপ ২। প্রাইভেসি ও সিকিউরিটি
সেটিংসের মধ্যে আপনি প্রাইভেসি ও সিকিউরিটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি সুরক্ষা সম্পর্কিত সব অপশন দেখতে পাবেন। এখানেই থাকবে ব্যক্তিগত তথ্য হাইড করার অপশন।
স্টেপ ৩। এবার প্রাইভেসি অপশন
এখানে আপনি লাস্ট সিন, নাম ও ফোন নম্বর হাইড করার অপশন দেখতে পাবেন।
স্টেপ ৪। এর পরে ফোন নম্বর সিলেক্ট করুন
সব শেষে ফোন নম্বর সিলেক্ট করে নো-বডি অথবা মাই কনট্যাক্ট সিলেক্ট করুন। নো-বডি সিলেক্ট করলে কেউ আপনার ফোন নম্বর দেখতে পাবেন না। মায় কনট্যাক্ট সিলেক্ট করলে শুধুমাত্র আপনার ফোনে যে সব কনট্যাক্ট সেভ করা রয়েছে সেই গ্রাহকরাই আপনার প্রোফাইলে ফোন নম্বর দেখতে পাবেন।
প্রীতি / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা