ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় শতাধিক অসহায় দুস্থ্যদের মাঝে শাড়ী, লুঙ্গী ও নগদ অর্থ বিতরণ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৮-৪-২০২৩ রাত ৯:৪৩

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের ভোলাইন মাস্টারপাড়ার মলিধারা মাস্টার আবু ইউসূফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও শতাধিক অসহায় দুস্থ্যদের মাঝে শাড়ী, লুঙ্গী ও নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 
মঙ্গলবার বিকেলে ভোলাইন মলিধারা মাস্টারপাড়ার মাস্টার আবু ইউসুফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি  হাজী খোরশেদ আলম শিমুলের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল কল্যাণ ফান্ডের সভাপতি মাহমুদ হোসাইন মজুমদার মাসুদ। 
আদ্রা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ লোকমান হোসেন বাদল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাকতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন ও উপজেলা যুবদল ছালাহ উদ্দিন, সোলায়মান হোসেন সেলিম ও শাহাদাৎ হোসেন খোকনসহ প্রমূখ।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গ্রামের দুস্থ, অসহায় ও হত দরিদ্রদের মাঝে  শাড়ী, লুঙ্গী ও নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণ করেন অতিথিরা। পরে দোয়া মোনাজাত ও আলোচনা সভা শেষে অনুষ্ঠানে সমাপ্তি হয়। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত