ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আল-নাসরের পরাজয়ের দিনে রোনালদোর হলুদ কার্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ১১:৩৮

সাবেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ যখন আরেকটি শিরোপা জয়ের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় সম্পূর্ণ বিপরীত চিত্র পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। টানা দুটি ম্যাচে জয়বঞ্চিত হয়েই মাঠ ছেড়েছে তার দল আল-নাসর। আগের ম্যাচে ড্র-য়ের পর কোচ রুডি গার্সিয়ার সঙ্গে সম্পর্কে শীতলতা তৈরি হয় এই পর্তুগিজ তারকার। এরপর বরখাস্ত হন গার্সিয়া। এবার মাঠে নেমে হেরেই গেছে সৌদি লিগের শীর্ষে থাকা দলটি। এদিন আরও বড় আক্ষেপে পুড়েছেন রোনালদো। প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করায় তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে।

এতেই আলোচনা শেষ হয়ে গেলে তেমন কথা ছিল না। রোনালদোরা পরাজিত হয়েছে মূলত লিগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের বিপক্ষে। বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর প্রসঙ্গ তুলে প্রায়শই তারা রোনালদোর সঙ্গে তার দ্বৈরথকে সামনে টেনে আনছে। এবার মাঠের খেলায়ও তারা রুখে দিয়েছে সাবেক রিয়াল সুপারস্টারকে।

এমএসএম / এমএসএম

৭৫০ বলেই শেষ হওয়া টেস্টের পিচ নিয়ে যা বললেন কামিন্স

ইনিংসে হারের পর স্টার্কের সম্মান পেল বাংলাদেশ

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

ইনিংসে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থা কী?

ইতিহাসে প্রথমবার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

মেসি পেলেন ৯২৩তম গোল, কিন্তু...

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

দুই দিনে ইনিংস ব্যবধানে হার দেখলো বাংলাদেশ

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?