ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ১:৩

ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। উত্তরবঙ্গগামী অনেকে ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে বাড়ি যাচ্ছেন মোটরসাইকেলযোগে। বুধবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায় আলাদা টোল বুথে শত শত মোটরসাইকেল দেখা যায় 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজার পাশেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা করছে। এ সময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে। 

এদিকে, মহাসড়কে যাত্রীবাহী বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এর মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। গাজীপুর কর্মস্থল থেকে বাড়ি যাচ্ছেন কাদের মিয়া। তিনি বলেন, ভোর রাতে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছি মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার জন্য। মহাসড়ক ফাঁকা ছিল। দ্রুতই বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চলে এসেছি। 

পরিবার নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছেন সাদু মিয়া। তিনি বলেন, ঈদের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছি। 

মোটরসাইকেল আরোহীরা জানান, যানজটের শঙ্কায় রাজধানী থেকে ঘরমুখো মানুষ মোটরসাইকেল করে বাড়িতে ফিরছেন। প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন করে যাত্রী রয়েছেন। অনেকে ঝুঁকি নিয়ে আবার শিশু সন্তান নিয়েও মোটরসাইকেল করে বাড়ি ফিরছেন।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোর রাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সারি ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার