ধামইরহাটে এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ
নওগাঁর ধামইরহাটে এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ এপ্রিল বেলা ১১ টায় বড়থা ডি.আই ফাজিল মাদ্রাসায় পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে এআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু রাশেদ ইমামের সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মোমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম, রাজশাহী স্কাউটের লিডার ট্রেইনার মিজানুর রহমান, মহিলা ইউপি সদস্য গোলাপ বানু, এআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক মো. শামীম রেজা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুছা স্বপন, সিনিয়র সাংবাদিক হারুন আল রশীদ, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৩৫ পরিবারে শাড়ী, ৭০ পরিবারে পাঞ্জাবি, ২৫ পরিবারে থ্রি-পিস ও তরুন ৭০ জনের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়। সংগঠনটি বিভিন্ন বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন সামাজিক, সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এমএসএম / এমএসএম
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি
কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও