ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৩:৪৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছের ন্যায় এবারও গাজীপুর সিটি করপোরেশন এর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও কোনাবাড়ী থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রহমান এর পক্ষ থেকে অসহায় ৪ হাজার পরিবার পেলো ঈদ সামগ্রী। 
 
বুধবার (১৯ এপ্রিল) সকালে কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় তার নিজ বাড়ীতে অসহায়দের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলার চাল,দুধ,চিপস,চিনি,সেমাই ইত্যাদি। 
 
সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই লাইন ধরে নারী পুরুষরা টেবিলের উপরে সাজানো ঈদ সামগ্রী নিয়ে যাচ্ছেন। পরিবেশ যেন শৃঙ্খল থাকে সেই জন্য খোরশেদ আলম নামে এক শ্রমিকলীগ নেতা হ্যান্ড মাইকে অনুরোধ করে যাচ্ছেন লাইনে দাঁড়িয়ে ঈদ সামগ্রী নেওয়ার জন্য।  কাউন্সিলর সেলিম রহমান বলেন,প্রতি বছরের ন্যায় এবছরও দরিদ্র ও অসহায় চার হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস