ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দীনের উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৩:৫৩
পবিত্র মাহে রমজান উপলক্ষে চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিক, সুশীল ও যুব সমাজের সম্মানে কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দীনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকালে হোটেল অফবিট হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোহাম্মদ জসিম উদ্দীন।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা আ'লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন শান্ত প্রমুখ।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী কমিটির সদস্য রবিউল হোসেন ভূঁইয়া স্বপন, উপজেলা যুবলীগ নেতা শামসুল হক বকুল, জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক জোবায়ের হোসেন পাটোয়ারী, চৌদ্দগ্রামে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলা আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে এবং দলীয় ঐক্যের গুরুত্বারোপ করে বলেন, 'বিএনপি-জামায়াত ওৎ পেতে রয়েছে। তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য নানা ফন্দি করছে। তাদেরকে সে সুযোগ দেয়া হবে না। এখনই সময় নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে একই ছাতার নীচে এসে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার। দলের পক্ষ থেকে চৌদ্দগ্রামে যাকেই স্বাধীনতা ও উন্নয়ের প্রতীক নৌকা প্রদান করা হয়, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো৷ দল ও দেশের স্বার্থে তাই করা উচিত। এ সময় তিনি সাংবাদিকসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানান।'

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত