পাঁচবিবিতে মাজার কমিটির সাধারন সভা
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী বুড়াবুড়ি মাজার ও এতিমখানা কওমি মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়। ২০২২-২৩ সালের পূর্বের মাজার কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হয়। মাজারের সকল কার্যক্রম সঠিক ও সুশৃংখল ভাবে পরিচালনার নিমিত্তে সাধারন সভার মাধ্যমে আবার নতুন কমিটি গঠন করা হয়। সাধারন সভায় সকলের উপস্থিতিতে সর্বোসম্মতি ক্রমে পূর্বের কমিটি বাতিল করা হয়। মাজার পরিচালনার জন্য সাধারন সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয় জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডঃ সামছুল আলম দুদু, সহ-সভাপতি কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, সাঃ সম্পাদক তোয়াবুর রহমান ও প্রধান উপদেষ্টা মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। কার্যকরি কমিটির ১৫’জন ও উপদেষ্টা কমিটির ৬’জন মোট ২১ সদস্যের নতুন মাজার কমিটি আগামীতে দ্বায়িত্ব পালন করবেন। এসময় উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও কুসুম্বার ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল ও নতুন কমিটির সদস্যরা (সুরা) ফাতেহা পাঠের মধ্যদিয়ে বুড়াবুড়ির মাজার জিয়ারত করেন। পরিশেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’