ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

গুইমারায় কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৪:২১

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা কৃষকলীগের সভাপতি থোয়াইঅংগ্য চৌধুরী। এসময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

বুধবার ১৯ এপ্রিল ২০২৩ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে আলোচনা সভা ও  দোয়া মাহফিলের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।

এসময় গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চাইথোয়াই চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: হাফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন শীল সাগর, গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম শুভ, উপজেলা সাবেক ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌম, গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধন সেন সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে মেমং মারমা বলেন, ১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা হয়। কৃষকলীগ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং এর অন্যতম সহযোগী সংগঠন হিসাবে কাজ করছে। এছাড়া কৃষকলীগের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে বর্ণানা করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা