কুয়াকাটায় রাখাইনদের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব অনুষ্ঠিত
কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় আজ মঙ্গলবার বিকেলে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে এ উৎসব অনুষ্ঠিত হয়। জলকেলিতে মাতোয়ারা ছিলো রাখাইন কিশোর কিশোরীরা। এর আগে বেলা এগারোটায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। করোনার দীর্ঘ দুই বছর পর গত বছর স্বল্প পরিসরে শুরু করলেও এ বছর আনুষ্ঠনিক ভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে রাখাইন পরিবারের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
কুয়াকাটা রাখাইন পল্লীর মাতুব্বর উচান চিন'র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের, কুয়াকাটা টু্রিস্ট পুলিশ জোনের ইনচার হাসনাইন পারভেজ, টু্রিস্ট পুলিশ পরিদর্শক মনিরুল হক ডাবলু,বাংলাদেশ আদিবাসি ফরম বরিশালের আঞ্চলিক শাখার সভাপতি মংচোথিন তালুকদার, রাখাইন প্রতিনিধি অ্যাডভোকেট চানচান প্রমুখ। কুয়াকাটার রাখাইন পাড়ার বাসিন্দা মংখেলা জানান, পটুয়াখালীর রাখাইন ক্ষুদ্র জনগোষ্ঠী এ অনুষ্ঠানে অংশগ্রহন করেছে। ১৩৮৫ সালকে বরন করতেই আমরা আসলে এই সাংগ্রাইয়ের শেষ অধ্যায় হিসাবে জলকেলির আয়োজন করেছি। আমরা খুবই আনন্দিত। মূলত এ জলকেলি অনুষ্ঠান ছিলো সবার আকর্ষনের কেন্দ্রবিন্দু।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা রাখাইন সম্প্রদায়কে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা দিয়ে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন। তারা বলেন, দেশের সকল মানুষ এক হয়ে সবধরনের উৎসবকে পরিপূর্ণ করাই আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে সংসদ সদস্য মহিবুর রহমান বলেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। মূলত জলকেলি উপভোগ করতে সকল শ্রেনীর পেশার মানুষ এ উৎসবে মিলিত হয়েছে। তাই জলকেলি এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। পরবর্তীতে রাখাইন সম্প্রদায়ের সকল কার্যক্রমে আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি
পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৬ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
কুতুবদিয়ায় পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু
পরিবেশ রক্ষায় কুয়াকাটায় নারী-কৃষকদের মাঝে ৩ হাজার গাছের চারা বিতরণ
রাজশাহীতে "একটি শিশু একটি গাছ" কর্মসূচির উদ্বোধন
ফরিদপুর মধুখালীর সন্তান শফিক সাগরের পরিচালনায় নির্মিত হচ্ছে নাটক বেদের মেয়ে জোসনা
Link Copied