রাজশাহীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর হাটে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক মতিউর রহমান (৪০) পিষ্ট হয়ে ঘটনা স্থলে নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টা দিকে পবা উপজেলার রামচন্দ্রপুরহাটের ডংগীরমোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান রাজশাহী জেলার পবা থানাধীন কইপুকুরিয়া এলাকার মুন্তাজ আলি ছেলে। তিনি পবা উপজেলা চেয়ারম্যানের জামাই।
এলাকাবাসি জানায়,ডংগীরমোড়ে মাটিবাহী একটি ট্রাক্টর বেপরুয়া গতিতে মটরসাইকেল চালককে পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক পড়ে গেলে ট্রাক্টরটি চাপায় পৃষ্ট হয়ে মারা যায় চালক। এসময় ট্রাক্টরটি পাশের মাটির রাস্তা দিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসি আরও জানায়,ফসলি জমি খনন সরকারি ভাবে নিষেদ্ধ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী থানা ও ইউএনও কে ম্যানেজ করে খনন কাজ অব্যহৃত রেখেছে। যখন পুলিশ খনন বন্ধ করার জন্য কোন অভিযান চালায় তখন পালিয়ে যায়। আবার যখন ডিসি বা অনন্য বড় কর্মকর্তারা অভিযান পরিচালনা করে তখন মাটি খনন কাজ বন্ধ রেখে ব্যবহৃত ভেকু মেশিন খনন জমি থেকে ১০০-২০০ মিটার দূরত্বে ঝোপ-ঝাড়ের আড়ালে লুকিয়ে রাখে। এভাবেই ভাল্লুকপুকুর ও রামচন্দ্রপুর এলাকায় মাটি খননের কাজ অব্যহৃত রয়েছে। আর এই খননকৃত মাটি পরিবহণে ট্রাক্টর চলাচলের কারণে হরহামেশায় এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটে থাকে।
জানতে চাইলে পবা থানার ওসি মো: রফিকুল হক বলেন, রামচন্দ্রপুর হাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক পিষ্ট হয়ে ঘটনা স্থলে নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে ময়নাতদন্তের পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied