ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ গঠন


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৭-২০২১ বিকাল ৫:৩০

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। স্থানীয় সময় ২৮ জুন জুম সভায় অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়। মোহাম্মাদ আবদুল মতিনকে সভাপতি ও ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করে সংগঠনটি।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- মোহাম্মেদ আসলাম মোল্লা (সিনিয়র সহ-সভাপতি), মোহাম্মাদ রেজাউল হক (সহ-সভাপতি), ড. তারিকুল ইসলাম (সহ-সভাপতি) আতিকুর রহমান (যুগ্ম-সাধারণ সম্পাদক), দিলারা জাহান (কোষাধ্যক্ষ), হাজী মোহাম্মাদ দেলোয়ার হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), তাম্মি পারভেজ (সাংস্কৃতিক সম্পাদক) ও মোহাম্মাদ জিয়াউল কবির (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক)।
কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যরা হলেন- ড. রতন কুন্ডু, আকিদুল ইসলাম ও নাইম আবদুল্লাহ।

সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, মিডিয়া এখন গোটা পৃথিবীতেই প্রচলিত প্রথা ভেঙে নতুন নতুন কর্মসূচিতে অংশ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা মিডিয়ার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক উদ্যোগকেও ধারণ করেছি। ফলশ্রুতিতে প্রবাসে ও দেশের নানা পেশার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা পালন করছি মানবিক দায়িত্ব। অনুভব করেছি আমাদের সংগঠনকে কাঠামোগতভাবে আরো বৃহত্তর পরিসরে নির্মাণ করতে হবে। তারই ধারাবাহিকতায় আমাদের এই নতুন সংগঠনের স্বপ্নযাত্রা শুরু। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও বাংলাদেশি সাংবাদিকরাও আমাদের নতুন সংগঠনের গর্বিত সদস্য হয়ে দেশে ও প্রবাসে বিভিন্ন অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণসহ নানা কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনের দ্বার উম্মুক্ত হলো।

বিগত দিনগুলোর মতোই উন্নত দেশ গঠনে বিশ্বব্যাপী সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকা, মুক্ত আলোচনা, কমিউনিটি ডায়ালগ, মতবিনিময় সভা, সেমিনার, গণসংযোগ, আন্তর্জাতিক প্রতিবাদ, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, বিভিন্ন দুর্যোগে মানবিক সহযোগিতায় অনবদ্য ভূমিকা ও মানবতার পাশে দাঁড়াবে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’।

জামান / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়