ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৯-৪-২০২৩ রাত ১০:২৪
রাজধানীর আদাবরে চলতি মাসের বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। আজ (বুধবার) আদাবরের সুনিবিড় এলাকায় সাইনিস্ট গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেন। এ সময় বেরীবাঁধের পুরো সড়ক জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 
 
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, রাস্তা অবরোধের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে শ্রমিক এবং মালিকদের সাথে কথা বলেছি। কিন্তু  শ্রমিকরা চলতি মাসের যে কয়দিন ডিউটি করেছে সেই বেতন ছাড়া রাস্তা ছাড়তে রাজি হচ্ছে না। মালিকপক্ষ তাদের সেই বেতন দিতেও রাজি হয়েছে। আজকেই সবাইকে বিকাশে বেতন দেওয়া হবে। কিন্তু তারা সেইটা বিশ্বাস করতে না পেরে এখনো রাস্তা অবরোধ করে রেখেছিলো।
 
এ বিষয়ে সাইনিস্ট গ্রুপের জিএম হুমায়ন কবীর জানান, আমরা গতো মাসের বেতন পরিশোধ করে দিয়েছি। গার্মেন্টস শ্রমিকরা মাসে যে কয়দিন ডিউটি করেছিলো সেই কয়দিনের বেতন দিতে আন্দোলন শুরু করে। আমরা বলেছি আগামীকাল দুপুরের আগেই সবাইকে বেতন দিয়ে দিবো। এরপরও তারা আন্দোলন করে যাচ্ছে।
 
পরবর্তীতে তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক ঘটনা স্থানে উপস্থিত হয়ে গার্মেন্টস শ্রমিকদের আগামীকাল কাল বেতন দেওয়ার আশ্বাস দিলে চার ঘন্টা পরে রাস্তা থেকে সরতে থাকেন শ্রমিকরা। এই মুহূর্তে বেড়িবাঁধ সড়কটি যানজট মুক্ত আছে। 

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন