ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে আন্দোলনে নিহতদের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ২০-৪-২০২৩ দুপুর ২:১১
আন্দোলন কর্মসূচিতে মানিকগঞ্জের সিঙ্গাইরে নিহত ও আহত (পঙ্গু) ৬ বিএনপি কর্মীর পরিবারকে ঈদ উপহার ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া জেলার দৌলতপুর উপজেলায় নিহত এক বিএনপি নেতার পরিবারকে ঈদ উপহার ও আর্থিক অনুদান দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে তাদের হাতে এই ঈদ উপহার ও আর্থিক অনুদান তুলেদেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
 
উপহার প্রাপ্তরা হলেন, নিহত বিএনপিকর্মী উপজেলার পারিল জৈল্যা গ্রামের নাসির উদ্দীনের ছেলে শাহ আলম, গোবিন্দল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে আলমগীর হোসেন, মজনু মোল্লার ছেলে নাজিম উদ্দীন, ইউনুস আলীর ছেলে মাওলানা নাসির উদ্দিন ও  আহত একই এলাকার তোতা মিয়ার ছেলে আলী আকবর এবং লাট মিয়ার ছেলে লিংকন।ইসলাম অবমাননার প্রতিবাদে ইসলামী সমমনা ১২ দলের ডাকা হরতাল চলাকালে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে তারা নিহত ও আহত (পঙ্গু) হন। 
 
এছাড়া সন্ত্রাসী হামলায় নিহত জেলার দৌলতপুর উপজেলার জীয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হামিদের পরিবারকে ঈদ উপহার ও আর্থিক অনুদান দেওয়া হয়।ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান উপলক্ষে স্থানীয় বিএনপি নেতা আবুল হোসেনের সভাপতিত্বে উপজেলার গোবিন্দল এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথির বক্তব্যদেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। 
 
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চলনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধরণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ এফ, এম নূরতাজ আলম বাহার ও সিঙ্গাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।
 
পরে ২০১৩ সালে ইসলামী সমমনা ১২ দলের ডাকা হরতালে নিহত ৪ ও আহত (পঙ্গু) ২ বিএনপি কর্মীর পরিবারের সদস্যদের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক অনুদান তুলে দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। সেই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের  খোজ খবর নেন ও তাদের প্রতি সমবেদনা জানান তিনি।
 
এসময় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবিদুর রহমান খান রোমান, বাবুল হোসেন, সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল ও সিঙ্গাইর পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূইঁয়া জয়সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং তার  অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত