স্মৃতি সাহা
রুই মাছের কাটলেট
উপকরণ
রুই মাছ ৫০০ গ্রাম, আলু ২ টি, পাউরুটি ২ পিস, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, সয়াসস ১ চামচ, গোলমরিচ গুঁড়া ১ চামচ, কাঁচামরিচ কুচি পরিমাণমতো, ব্রেডক্রাম্ব পরিমাণমতো, ডিম ২ টি।

প্রনালী
প্রথমে রুই মাছ লবণ পানিতে ভাঁপ দিন। তারপর ঠাণ্ডা করে কাঁটা বেছে নিন। এরপর আলু সিদ্ধ করে মাছের সাথে মেশান। এবার সমস্ত মসলা মেখে নিন। এখন পাউরুটি পানিতে ভিজিয়ে হাতে চেপে জল নিংড়ে নিন। এবার মাছের মণ্ডের সাথে মিশিয়ে কাটলেট আকারে তৈরি নিন। এ পর্যায়ে ডিম ফেটিয়ে রাখুন। তারপর কাটলেট ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্ব মাখিয়ে নিন। এরপর ডুবো তেলে সোনালী রং করে ভেজে নিলেই তৈরী রুই মাছের কাটলেট।
Sunny / Sunny
ইফতারে মুরগির মাংসের টিকিয়া তৈরির রেসিপি
রোজা ভাঙুন পুষ্টিকর আলুর স্যুপ দিয়ে
ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি
আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন
বরইয়ের চাটনি তৈরির রেসিপি জেনে নিন
বেগুন-টমেটোর ভর্তা তৈরির সহজ রেসিপি
মুইঠা পিঠা তৈরির রেসিপি জেনে নিন
গুঁড়া দুধ দিয়ে সন্দেশ তৈরির রেসিপি
চিকেন পুরি তৈরির রেসিপি জেনে নিন
ভর্তার সৃজনশীল প্রকাশ ফারজানা বাতেন এর বই শত ভর্তার ভুবনে
চিংড়ি মাছের তিল ললিপপ
ডিম আলুরচপ
রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে রমজানে বিশেষ আয়োজন
Link Copied