প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ডিএসসিসি’র ৬৪ নং ওয়ার্ডে বছর জুড়ে ‘মেলা নৈরাজ্য
ডিএসসিসি’র ৬৪ নং ওয়ার্ডে বছর জুড়ে ‘মেলা নৈরাজ্য’ শিরোনামে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোসলেহ উদ্দিন মোসলা। তিনি বলেন, তার নাম উল্লেখ করে গত ২৪ এপ্রিল দৈনিক দেশ বাংলার অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদক যে প্রতিবেদন করেছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত। তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার একটি ষড়যন্ত্র। তিনি বলেন, এখানে অনেক খোলামেলা যায়গায় কোম্পানী বালু ফেলে ভরাট করেছে। এতে আশ পাশের এলাকার বাসিন্দারা বাচ্চাদের নিয়ে পরিবার নিয়ে ঘুরতে আসে। তারা কিছু সময় এখানে নিজেদের উদ্যোগে ঘুরে ফিরে চলে যায়। মানুষের উপস্থিতির কারণে এখানে কিছু দোকান পাট অস্থায়ী ভাবে গড়ে উঠেছে। কিন্তু প্রতিবেদনে এখানে মদ জুয়ার যে আসর বা ব্যবসার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে। কারণ এলাকাটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য যোগ করা হয়েছে এটাও মিথ্যে । কাউন্সিলর বলেছে এমন কোন কথা তিনি কোন সাংবাদিককে বলেন নাই। ডেমরা ও যাত্রাবাড়ী থানা প্রতিদিন বখরা নিচ্ছে এ কথাও মিথ্যে। কারণ মানুষ পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে। এখানে কিশোর গ্যাং বা অসমাজিক কার্যক্রমের যে অভিযোগ আনা হয়েছে তাও মিথ্যে । কারো দ্বারা প্ররোচিত হয়ে প্রতিবেদক বিশেষ কোন স্বার্থ হাসিলের জন্য এ প্রতিবেদন করেছে। যা কাঙ্খিত নয়। আমরা এলাকাবাসির পক্ষে এ মিথ্যে সংবাদের প্রতিবাদ জানাই।সেই সাথে সঠিক প্রতিবেদন তৈরী ও প্রচারের জন্য প্রকৃত সংবাদপত্রের প্রতি আহাবান জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা