রিয়াদকে নিয়ে এখনও একই মন্তব্য হাথুরুর
ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে প্রায় প্রতিটি দলই। দৌড়ঝাঁপ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। যদিও দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ পরপর দুই সিরিজে না থাকায় তাকে নিয়ে আলোচনার শেষ নেই। তিনি বিশ্বকাপ দলে থাকবেন কিনা এ নিয়ে চলছে তুমুল আলোচনা।
যা নিয়ে ইতোমধ্যেই একাধিক বিসিবি কর্মকর্তা তাকে নিয়ে মন্তব্য করেছেন। সর্বশেষ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, রিয়াদকে বিশ্বকাপ দলে দেখছেন না তিনি। এবার সেই প্রসঙ্গে কথা বললেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বলছেন, এখনও রিয়াদের সুযোগ শেষ হয়ে যায়নি।
আজ (২৯ এপ্রিল) সিলেটে টাইগারদের শেষ দিনের অনুশীলন ক্যাম্প শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরু। এ সময় তিনি বলেন, ‘আগেও যেটা বলেছি, এখনও পরিস্থিতি তেমনই আছে। তারা সবাই লিস্টে আছে। সবাই বিশ্বকাপের আগে এসে খেলার সুযোগ পাবে। আমরা এখনও ওই মানসিকতা বদলাইনি।’
এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগমুহূর্তেও রিয়াদের বিষয়ে একই মন্তব্য করেছিলেন হাথুরুসিংহে। ওই সময় তিনি বলেছিলেন, ‘মাহমুদউল্লাহ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়রাও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ নিক। স্কিলের ব্যাপার না, এই ছেলেদের ক্যারেক্টার দেখার জন্য। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদউল্লাহ শেষ, এখনও যথেষ্ট ম্যাচ বাকি আছে।’
গতকাল (২৮ এপ্রিল) বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু পুল নিয়ে কথা বলেন গণমাধ্যমে। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপের ভাবনায় গড়ে তোলা সেই পুলে রিয়াদ থাকছেন কি না। এমন প্রশ্নে নান্নু বলেন, ‘১ জন নয়, ২৪ খেলোয়াড় নিয়ে পুল করা আছে। সুতরাং এখানে পার্টিকুলার কাউকে নয়, যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে।’
এদিকে বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে কোনো ম্যাচের সূচি এখনো প্রকাশ করা হয়নি, এতে পরিকল্পনায় কোনো সমস্যা হচ্ছে কি না? জবাবে হাথুরু জানান, ‘এটা শুধু আমাদের না। বিশ্বকাপের সঙ্গে জড়িত সবাইকে এফেক্ট করছে। আমার মনে হয় ভারত দ্রুতই ঘোষণা করবে। যদি দ্রুত ঘোষণা দেয়, এটা আমাদের পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে ‘
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ