গোসাইরহাটে ২৪টি তাজা ককটেল উদ্ধার করছেন থানা পুলিশ
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের একটি বাড়ির পেছন থেকে ২৪টি তাজা ককটেল উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ।
গোসাইরহাট থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে নাগেরপাড়া ইউনিয়ন থেকে একজন লোক থানায় ফোন করে বলেন, তার বাড়ির পাশে ৪টি ব্যাগ দেখা গেছে, তার তথ্যের ভিত্তিতে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ বড় কাচনা গ্রামের সাইয়েদ মাস্টারের ঘরের পেছন থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিত্যাক্ত অবস্থায় ২৪টি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বলেন, আমরা জানতে পারি নাগেরপাড়ার একটি বাড়ির পাশে ককটেল বোমা আছে। জানার সাথে সাথে গোসাইরহাট থানার এস আই মতিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে ২৪টি বোমা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বরিশাল ও শরীয়তপুরের সীমানা এলাকায় আধিপত্য বিস্তার করতে বোমাগুলো রাখা হয়েছিল। ককটেলগুলো এখন থানায় পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার