ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে মামলা
সদর উপজেলার রুহিয়া থানার চতুরাখোর (পাঠানপাড়া) গ্রামে এক গৃহবধু (৩২) গণধর্ষন ও মারপিটের অভিযোগে মামলা দয়ের করেন। এ ঘটনায় গত বুধবার স্থানীয় এক ইউপি সদস্যসহ ৯ জনের নাম উল্লেখ করে রুহিয়া থানায় এ মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গৃহবধু। ৩ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলার বিবরণে জানা যায়, গত ২০ এপ্রিল ওই গৃহবধু তার শ্বশুড়ের ভুট্টা ক্ষেতে পাতা তুলছিলেন। এমন সময় সদর উপজেলার রুহিয়া থানার চতুরাখোর (পাঠানপাড়া গ্রামের মো: আকবর আলীর ছেলে মো: মোস্তাফিজুর রহমান (গাজী)’র নেতৃত্বে ৩ জন লোক পেছন থেকে ওই গৃহবধুর মুখ চেপে ধরে ধর্ষনের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় গৃহবধু চিৎকার করার চেষ্টা করলে মোস্তাফিজুর রহমান ও অন্যান্য আসামীরা ধারালো অস্ত্র বের করে গলায় লাগিয়ে চিৎকার করতে মানা করেন। পরক্ষনেই আসামীরা ওই গৃহবধুর মুখে উড়না পেঁচিয়ে পালাক্রমে ধর্ষন করে। এ সময় ওই গ্রামের এক নারী চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন ঘটনাস্থলে এসে উল্লেখিত ৩ জনকে আটক করে। এ সংবাদ আটককৃতদের বাড়িতে পৌছালে তারাও দলবল নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র-স্বস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারপিট করে ওই গৃহবধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট করে গুরুতর জখম করে। পরে ওই গৃহবধুসহ আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই গৃহবধুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
মামলায় আসামীরা হলেন, সদর উপজেলার রুহিয়া থানার চতুরাখোর (পাঠানপাড়া) গ্রামের মো: আকবর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (গাজী) ৩৫), মৃত এশরারুল ইসলামের ছেলে আতিকুর রহমান (৩৩), জয়নাল আবেদিনের ছেলে ও আখানগর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মো: জনি পারভেজ (৩১), মৃত ইশারত খাঁয়ের ছেলে মো: মোকাব্বের আলী, মৃত আজির উদ্দীনের ছেলে মো: হোসেন আলী (৩৮), মো; আকবর আলীর ছেলে মো: মশিউর রহমান (৩৪), মৃত জমি উদ্দীনের ছেলে মো: আব্দুস সাত্তার (ছত্তর), মো: আকবর আলীর ছেলে মো: মনছুর আলী (৩০), মৃত আজির উদ্দীনের ছেলে মো: আকবর আলী (৫৮)।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ