পূর্বধলায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় স্বামীর বাড়িতে গলায় ওড়না প্যাঁচানো শাহানা আক্তার (২২) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালের দিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
মৃত শাহানা আক্তার উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিশকাকুনী পশ্চিমপাড়া এলাকার ইট ভাটা শ্রমিক উজ্জল মিয়ার স্ত্রী। গত মাস দুয়েক আগে এ দম্পত্তির দুই মাস বয়সী একমাত্র পুত্র সন্তানের মৃত্যু হয়েছে।
মৃতের শ^াশুড়ি মোছা. সেলিনা আক্তার জানায়, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে শাহানা ঘুমিয়ে পড়েন। সন্ধ্যা ৭টার দিকে তাকে ডাকতে ঘরে গেলে সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশি মরিয়ম ও তন্নীকে ডাক দেই। পরে তারা দরজার ওপরে ফাঁকা জায়গা দিয়ে ঢুকে দেখতে পায় বাঁশের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে শাহানা।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের থাকতে পারে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মৃতের মা বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ