ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

প্রেমিকার সাথে বিয়ে না হওয়ায় যুবকের আত্নহত্যা


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ২৯-৭-২০২১ বিকাল ৬:৪৬

ভোলার চরফ্যাশনে প্রেমিকাকে বিয়ে করতে না পেরে মো. রিয়াজ (১৮) নামের এক যুবক বিষপানে আত্নহত্যার করেছে। বুধবার (২৮ জুলাই) রাতে রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা গ্রামে নিহতের বসতঘরে এঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ জুলাই) শশীভূষণ থানা পুলিশ খবর পেয়ে যুবকের ম‍ৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে। রিয়াজ রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা গ্রামের ৯নং ওয়ার্ডের মিলন ভুলাইর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত রিয়াজ কয়েক মাস যাবৎ অপরিচিত এক মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলে ‍আসছে। মোবাইল ফোনে ওই মেয়ের সাথে তার প্রেম-প্রণয় গড়ে ওঠে। বুববার (২৮ জুলাই) ওই মেয়েকে বিয়ে করার জন্য পরিবারকে চাপ দেয়। তার অবিবাহিত বড় ভাই থাকায় পরিবারের থেকে বিয়েতে সম্মতি পায়নি রিয়াজ। এ নিয়ে তার পরিবারের সাথে তর্ক বাধে। রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা চালের পোকা দমনের বিষজাতীয় ট্যাবলেট খ‍ায় রিয়াজ। ঘটনাটি পরিবারের সদস্যরা টের পেয়ে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার ওসি মো. রফিকুল ইসলাম সকালের সময়কে জানান, প্রেমিকাকে বিয়ে করতে পরিবারের সম্মতি না পেয়ে ওই যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ভোলা মর্গে পাঠানো হয়েছে।

জামান / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত