বিরামপুরে ভারতীয় ফেন্সিগ্রীফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিগ্রীফসহ লিটন বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত লিটন বাবু (২৩) উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের মোন্নাপাড়া এলাকার আতিয়ার মিস্ত্রির ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) তুহিন বাবু জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জের নির্দেশে মোন্নাপাড়া এলাকায় আতিয়ার মিস্ত্রির বসত বাড়িতে অভিযান চালিয়ে বাড়ীর ভিতর অঙ্গিনা হতে লিটন বাবুর হেফাজতে থাকা ১৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিগ্রীফসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী লিটন বাবুর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-২০) দায়ের পৃর্বক, শনিবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied