ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩০-৪-২০২৩ দুপুর ১২:২৬

খুলনার কপিলমুনিতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার কপিলমুনি ইউপির হাউলি গ্ৰামে। থানায় করা মামলা সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির হাউলি গ্ৰামের মকবুল মোড়লের ছেলে মুনছুর মোড়ল (৫৫) প্রতিবেশী শিশুর পিতা মাতা বাড়িতে না থাকার সুযোগে একা পেয়ে (চম্পা ছদ্মনাম) ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। শিশুর পিতা মাতা বাড়ি ফিরে ঘটনা জানতে পরে পুলিশকে জানালে তদন্ত করে সত্যতা পাওয়ায় শিশুর মা বাদী হয়ে রাতেই ধর্ষণ মামলা থানায় মামলা নিয়ে গ্রেফতারের অভিযান শুরু করে পুলিশ। এসময় ধর্ষণকারী গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকা অবস্থায় ডুমুরিয়া উপজেলায় তাঁর আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আনজির হোসেন জানান, শুক্রবার দুপুরে মকবুল মোড়লের ছেলে মুনছুর মোড়ল (৫৫) একটি বাড়িতে গিয়ে ১২ বছরের ওই শিশুকে ধর্ষণ করেন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার ভোররাতে আসামিকে ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন