এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের গাইডলাইন প্রকাশ
২০২১ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা বিষয়ক উপকমিটি। বৃহস্পতিবার (২৯ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারীর কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে।
আদেশে আরো বলা হয়, পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে। তবে শুধুমাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এছাড়াও আংশিক বিষয়ে অকৃতকার্য অথবা এক/দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী যদি নৈর্বাচনিক বিষয়ে অকৃতকার্য হয়ে থাকে সেক্ষেত্রে পরীক্ষার্থীকে তার অকৃতকার্য নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিতে হবে। তবে আবশ্যিক ও চতুর্থ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে না।
আদেশে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে নির্দেশিকা অনুযায়ী সম্পন্ন করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে।
জামান / জামান
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি
দক্ষিণ এশিয়ায় শিশুমৃত্যু কমেছে, বেড়েছে প্রতিবন্ধী শিশুর সংখ্যা: গবেষণা