ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে প্রথমদিনে অনুপস্থিত ১১৩ জন পরিক্ষার্থী


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৪-২০২৩ বিকাল ৫:১৫
চট্টগ্রামের ফটিকছড়িতে এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ছিল ১১২ জন পরিক্ষার্থী। তন্মোধ্যে  এসএসসিতে ৮৪ জন,দাখিলে ৩১ এবং ভোকেশনাল ৬ জন। সারা দেশের ন্যায় ৩০ এপ্রিল রবিবার   ফটিকছড়িতেও পরিক্ষা শুরু হয় উপজেলাকে  উত্তর -দক্ষিন -সদর তিন জোনে বিভক্ত করে মোট ১৩ টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্টিত হচ্ছে।এরমধ্যে ৭ টি এসএসসি, ৩টি ভোকেশনাল এবং  ৩ টি দাখিল পরীক্ষা কেন্দ্র। ফটিকছড়িতে এবার এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ৫০৫৬ জন, ভোকেশনালে ৩৩৪ এবং দাখিল পরীক্ষার্থী ১৫৭১ জন।
 
এদিকে,  সকাল ১০ টা থেকে সবকটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।জানাগেছে,সুষ্টুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হয়। কোন ধরনের বিশৃঙ্খল ছাড়া শান্তিপূর্ণভাবে পরীক্ষা  শেষ হয়েছে।
 
 অপরদিকে, সকাল থেকে  পরীক্ষা কেন্দ্র গুলো  পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি এবং সহকারী কমিশনার (ভুমি) এটিএম কামরুল কামরুল ইসলামসহ উপজেলা  প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
 
 উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি বলেন,নকল মুক্ত পরিবেশে সুন্দর ভাবে পরীক্ষা শুরু হয়েছে। আশা করছি ভাল ভাবে শেষ করতে পারবো।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত