শাহজাদপুরে পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে বৃদ্ধার মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির আঙ্গিনা থেকে গাছের পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে দুই বৃদ্ধার বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হলে শান্তি খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকার শতশত নারী পুরুষ নিহতের বাড়িতে ভীড় করে। এ ঘটনায় নিহতের স্বজনেরা অভিযুক্ত আরেক বৃদ্ধা আমেনা খাতুনকে (৬৫) মারধর করেছে বলেও জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার সকালে আমেনা খাতুন (৬৫) শান্তি খাতুনের (৭৫) বাড়ির পাশে ঝরা পাতা ঝাড়ু দিতে গেলে দুই বৃদ্ধার মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে আমিনা খাতুন বৃদ্ধা শান্তি খাতুনকে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে শান্তি খাতুন অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে শান্তি খাতুনের স্বজনেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে মাথায় পানি ঢালতে নিলে তিনি মারা যান। এসময় ক্ষুব্ধ স্বজনেরা অভিযুক্ত আমেনা খাতুনের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন।
এ বিষয়ে অভিযুক্ত আমেনা খাতুনের বাড়িতে গেলে তিনি জানান- সকালে পাতা ঝাড়ু দিতে গেলে শান্তি খাতুনের সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে শান্তি খাতুন অসুস্থ হয়ে পড়লে তার স্বজনেরা বাড়িতে নিয়ে মাথায় পানি দিতে দিতেই মারা যায়। এরপর শান্তি খাতুনের স্বজনেরা এসে তাকে মারধর করে।
ঝগড়ার এক পর্যায়ে তিনি শান্তি খাতুনের গলা চেপে ধরে ধাক্কা দিয়েছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে আমেনা খাতুন জানান, তার সাথে শুধু ঝগড়া হয়েছে। কোন হাতাহাতি হয়নি।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা জানান- খবর পেয়ে থানার একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি