দৌলতখানে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫
ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আহতরা হলেন- ফরিদ হাওলাদার (৫৫), তাছলিমা বেগম (৪০), হাছনা হেনা (৩২), নারগিছ (৪৫) ও রাকিব (১৮)। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একই বাড়ির আমির হোসেন গংরদের সাথে জমি নিয়ে মোফাজ্জল গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েকদিন আগে বিরোধপূর্ণ জমিতে আমির হোসেন গংরা টয়লেট নির্মাণের চেষ্টা করলে বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
আহত ফরিদ হাওলাদার জানায়, বৃহস্পতিবার বিকালে ফের আমির হোসেন গংরা বিরোধীয় জমিতে টয়লেট নির্মাণ কাজ শুরু করেন। এসময় বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ আমির হোসেনের নেতৃত্বে বাহার, নাজিমউদ্দিন, রাশেদ আহসান উল্লাহসহ ১০/১৫ জন মিলে লাঠিসোটা নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের ৫ জনকে আহত করে। এ ব্যাপারে অভিযুক্ত আমির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied