ধামরাইয়ে ইটভাটা রক্ষায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
ঢাকার ধামরাইয়ে একটি ইটভাটা মালিকে ভয়ভীতি ও হুমকি দিয়ে নগদ ৫লক্ষ টাকা চাঁদা দাবি ও এক লক্ষ টাকা নগদ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রবিবার (৩০ এপ্রিল) ওই কুচক্রী মহলের হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসন ও আইনের মাধ্যমে প্রতিকার চেয়ে ইট ভাটার মালিক হাজী আম্বর আলী তার বাসভবন সংবাদ সম্মেলন করেছে।
জানাযায়,গত ১৪ই এপ্রিল সকালে উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় অবস্থিত থ্রি স্টার নামক একটি ইট তৈরির কারখানায় স্থানীয় ফরিঙ্গা এলাকার আনছার মোল্লার ছেলে ফারুক মোল্লা(৪০), কানু মোল্লর ছেলে আবুল হোসাইন মোল্লা(৪২) ও এনামুল হক(৪৫), খুলনা জেলার ফুলতলা এলাকার মৃত আতর উদ্দিন শেখের ছেলে আসলাম শেখ(৫২), ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুস সামাদ(৩৮) ও মহিদুল ইসলাম(৪০) দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ইটভাটায় প্রবেশ করে উক্ত ভাটার মালিক আশুলিয়া থানার মৃত ফজর আলীর ছেলে হাজী মোঃ আম্বর আলীকে (৫৬) ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে নগদ পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে এক লক্ষ টাকা নগদ পেয়ে বাকি টাকা দেওয়ার জন্য সাতদিনের সময় দিয়ে এ ব্যাপারে কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে চলে যায়।
পরে উপায় না দেখে ওই ইটভাটার মালিক স্থানীয় প্রশাসনের সাথে পরামর্শ করে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৩৮৬/ ও ৫০৬ ধারায় একটি সি আর মামলা দায়ের করেন। মামলা নং ১৮৬।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ