ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ভুয়া রশিদের মাধ্যমে সাভার পৌরসভার নামে সড়কে টোল আদায়


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩০-৪-২০২৩ রাত ১০:১৮
সাভারে পৌরসভার নামে ভুয়া রশিদের মাধ্যমে টোল আদায় চলছে। বিভিন্ন সময় জাতীয় ও বেসরকারি গণমাধ্যমে একাধিকবার এ নিয়ে প্রতিবেদন  প্রকাশিত হলেও সাভার পৌরসভার নামে টোল আদায় থামছেনা।  যার ফলে প্রকাশ্যে বিনা বাধায় সাভারের বিরুলিয়া রোডে চলাচলকারী যানবাহন থেকে দেদারসে চাঁদাবাজি চলছে । পকেট ভারী হচ্ছে কিছু অসাধু ব্যক্তিদের।
 
সাভার পৌরসভার আওতাধীন বিভিন্ন কুলিস্ট্যান্ডের টোল নেয়ার জন্য ইজারা দেওয়া হয়। নির্ধারণ করে দেওয়া হয় টোল আদায়ের পরিমাণ ও। কিন্তু অসাধু ইজারাদাররা মানে না সেসব নিয়ম-কানুন।আব্দুল আলীম সোহাগ (সুলতান) এর নাম ভাঙ্গিয়ে চালকদের কাছ থেকে অবৈধ টোলের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছেন তারা। এমন চিত্র দেখা যায় শাহিবাগ মোড় সংলগ্ন এলাকায়। সাভার পৌরসভার নাম উল্লেখ করে ভুয়া রশিদ দেখিয়ে বিভিন্ন যানবাহন বাবদ নেওয়া হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকা।
 
এদিকে সাভার পৌরসভা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী , পৌরসভা থেকে কুলিস্ট্যান্ডের নামে দরপত্র পেয়েছিলেন। কিন্তু ইজারাদার বাড়তি সুবিধার জন্য সাভার পৌরসভার নামে ভুয়া রশিদ তৈরি করে এর রাস্তায় চলাচলকারীর সব ধরনের যানবাহন থেকে টোল আদায় করেন।১০ টাকা থেকে শুরু করে তার পরিমাণ ১৫০ টাকা।জানা গেছে, সাভার পৌরসভার কুলিস্ট্যান্ডের ইজারাদার এর নাম মোঃ সুলতান উদ্দীন। নিয়ম অনুযায়ী পৌরসভা থেকে কুলিস্ট্যান্ডের নামে দরপত্র পেয়েছিলেন। কিন্তু কুলিস্ট্যান্ডের থেকে টোল নেওয়া ছাড়াও স্ট্যান্ডের অদূরে টোল আদায় করেন ইজারাদার লোকজন।
 
স্থানীয় একাধিক সূত্রের মাধ্যমে জানা যায়, এই বিরুলিয়া রোডে টোল আদায় করেন সোহেল রাজ রানা ওরফে ন্যাংড়া সোহেল ও সাবেক ছাত্রনেতা রুবেল মন্ডল নামে দুই ব্যক্তি। এই দুই জন ইজারাদার আব্দুল আলীম সোহাগ (সুলতান) এর লোক বলেই পরিচিত। এ সড়কে চলাচলকারী সকল পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করেন তারা। টাকা না দিলে হয়রানির শিকার হতে হয় চালকদের।নাম প্রকাশে ও অনিচ্ছুক একচালক বলেন, টাকা না দিলে গাড়ি আটকে রাখে । ঝামেলায় পড়তে চাই না বলে টাকা দিয়ে চলে যাই।
 
এ বিষয়ে জানতে চাইলে আসামী রুবেল মন্ডল  জানান, তারা আব্দুল আলীম সোহাগ (সুলতান) এর পক্ষ হয়ে টাকা উত্তোলন করছেন। সুলতান পৌরসভা থেকে কুলিস্ট্যান্ডের নামে দরপত্র পেয়েছিলেন। তার কাছ থেকেই সড়কের দায়িত্ব নেওয়ার কথা জানান রুবেল। বিষয়টি নিয়ে জানতে সোহাগের ব্যক্তিগত নম্বরে কল দেওয়া হয় ও ম্যাসেজ পাঠানো হয়। তবে তিনি কোনোটিরই সাড়া দেননি।
 
এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায়, যারা টোল আদায়  করে তারা সকলেই সোহেল রাজ রানা ওরফে ন্যাংড়া সোহেল ও সাবেক ছাত্রনেতা রুবেল মন্ডলের লোক।এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি (পিপিএম) বলেন, অভিযুক্তদের নাম গুলো আমাকে দিলে তদন্ত করে ব্যবস্হা নেব। 
 
সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি বলেন, অটো রিস্কা ,পিকআপ, কভার ভ্যান,থেকে যারা টাকা উত্তলোন করছে  তাদের সর্ম্পকে তথ্য  দিয়ে পুলিশ প্রশাসনকে অবগত করেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার