জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখা পক্ষ থেকে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলা শাখা পক্ষ থেকে ঈদ পূর্নমিলনী' ও রোকেয়া লিলি (Rokeya Lily) প্রদও শাড়ি,লুঙ্গী,থ্রি পিস , ও শার্ট বিতরণের আয়োজন করা হয়েছে। ১ মে সোমবার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নিজ কার্যালয়ে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, তার বক্তব্যে বলেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার দৃষ্টি প্রতিবন্ধীদেরকে তার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা সে করবে বলে আশ্বাস দেন এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দৈনিক আমাদের সময় পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি মুর্শিউর রহমান কাউছার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহাসচিব আইউব আলী হাওলাদার, এ সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব দেশের সকল বিত্তবান ব্যক্তিবর্গদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। আইউব আলী হাওলাদার আরো বলেন, এই দেশের সকল অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করা সম্ভব, আমার যথেষ্ট চেষ্টা করছি দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমানে উন্নয়ণের জন্য ও দৃষ্টি প্রতিবন্ধীদের পুর্ণবাসনের জন্য তাদেরকে নানাভাবে সাহায্য করে থাকি, হকারি সাহায্য, চিকিৎসা সাহায্য, বয়স্ক ভাতা, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাবৃওি, সেলাই মেশিনসহ ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতারণ করে থাকি বলেও জানায় মহাসচিব আইউব আলী হাওলাদার। উক্ত অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, মহাসচিব মো: আইউব আলী হাওলাদার ময়মনসিংহ জেলার অসহায় হত দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হাঁস,মুরগি পালনের জন্য নগদ অর্থ বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied