কুয়াকাটায় পর্যটক হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কুয়াকাটায় বহিরাগত চালকদের দ্বারা পর্যটক হয়রানি বন্ধের দাবিতে ইজিবাইক ও অটোভ্যান চালকদের প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২ মে) বেলা ১১ টায় কুয়াকাটা পৌর ভবনের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়াকাটা পৌরসভা এবং লতাচাপলী ইউনিয়নের দুই শতাধিক ইজিবাইক ও অটোভ্যান চালকরা অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় কুয়াকাটা ইজিবাইক মালিক সমবায় সমিতির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টু্রিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ, কাউন্সিলর ফজলুল হক খান, তৈয়বুর রহমান খান, মনির শরীফ, আবুল হোসেন ফরাজী, শহীদ দেওয়ান, মজিবুর রহমান,সাবের আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সভা শেষে পৌর ভবনের সামনে মহাসড়কে বহিরাগত গাড়ি প্রবেশ, পর্যটক হয়রানি বন্ধ ও শতভাগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে মানববন্ধনে অংশ নেয় চালকরা।
এ সময় বক্তারা দাবি করেন, প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইজিবাইক ও অটোভ্যান চালকরা এসে আগত পর্যটকদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় ও হয়রানি করছে। এতে কুয়াকাটায় আগত পর্যটকরা কুয়াকাটার নেতিবাচক মনোভাব পোষণ করেন। তাই বহিরাগত গাড়ি প্রবেশ বন্ধ করার দাবি জানান।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied