ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শিক্ষার্থীদের মানববন্ধন


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ১:২০

চট্টগ্রামের ফটিকছড়িতে অপমান সইতে না পেরে শাহনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের(৫৫) হার্ট অট্যাকে মৃত্যুর অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।অত্র বিদ্যালয়েরর শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্টিত  মানববন্ধনে বক্তারা অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের মৃত্যুতে  সভাপতি স্থানীয় বাসিন্দা ঠিকাদার  শহীদুল্লাহ চৌধুরীকে দায়ী করেন। তারা বলেন,প্রতিষ্টান প্রধান জাহাঙ্গীর আলম একজন নম্র ভদ্র মানুষ। এস এস সি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে স্থাণীয় বাসিন্দা শহীদুল্লাহ চৌধুরী প্রধান শিক্ষককে অকথ্য ভাষা ব্যবহার করেন। সে অপমান সহ্য করতে না পেরে  অধ্যক্ষ হার্ট অ্যাটাক করে মৃত্যু বরণ করেছে বলে উল্লেখ করেন। তারা  এ ঘটনার  জন্য  প্রশাসনের নিকট সুষ্টু তদন্ত দাবী করেন।

অভিযুক্ত শহীদুল্লাহ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন প্রধান শিক্ষক সেদিন অনুষ্ঠান শেষ করে হাসি মূখে স্বাভাবিক ভাবে  বাড়িতে চলে গেছেন। পরে তার  স্বাভাবিক  মৃত্যু  নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করে আমাদের ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে বলে দাবী করেন তিনি।

লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন বলেন সেদিনের অনুষ্টানে আমিও আমন্ত্রিত ছিলাম। উপজেলা পরিষদে সমন্বয় সভা থাকার কারনে যেতে পারিনি। পরে অধ্যক্ষের অসুস্থতার খবর পেয়ে নাজিরহাট হাসপাতালে ছুটে যাই। সেখানে ডাক্তারের সাথে কথা বলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য শহরে পাঠিয়ে দিই। পরদিন মৃত্যু বরণ করেন। স্কুলে কার সাথে অধ্যক্ষের কী হয়েছে জানেননা উল্লেখ করে চেয়ারম্যান বলেন অধ্যক্ষ মহোদয় অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে  থাকলেও  আপাদমস্তক ভাল মানুষ ছিলেন। তাঁর এ অকাল মৃত্যু সত্যি কষ্টকর।

উল্লেখ্য ২৭ এপ্রিল বিকালে  স্কুল থেকে চট্টগ্রাম শহরে  যাওয়ার পথে নাজিরহাট ঝংকার এলাকায় ঘুরে পড়ে যান প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম। পথচারীরা তাঁকে তৎক্ষনাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।অবস্থা গুরুতর হলে নগরীর একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

অধ্যক্ষকে বিভিন্ন অভিযোগ তুলে বিদ্যালয়ের সভাপতি রাকিব বিন তৈহিদের উত্তপ্ত বাক্যে ফোনআলাপের একটি অডিও  এবং  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথি শহীদুল্লাহর  বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়।এদিকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহা সচিব মহসিন কাজী তাঁর ফেইসবুক স্ট্যাটাস ও বিভিন্ন গণমাধ্যমে উল্ল্যেখ করে বলেন,চট্টগ্রাম জেলার ফটিকছড়ির শাহনগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সাথে পরিচালনা কমিটির সভাপতির দুর্ব্যবহার, অতঃপর অধ্যক্ষের মৃত্যু। এ বিষয়ে বিষদ তদন্ত হওয়া প্রয়োজন। বিষয়টি খুবই প্রাসঙ্গিক। শাহনগর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কোন যোগ্যতায় সভাপতি হয়েছেন তা খতিয়ে দেখা সময়ের দাবি।অধ্যক্ষের মৃত্যুর সাথে তাঁর বিন্দুমাত্র সংশ্লেষ থাকলে তাকে আইনের আওতায় আনা হোক।এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষকে শাসিয়ে বক্তব্য দেয়া কন্ট্রাক্টর শহীদুল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হোক। সে কেন বক্তব্যে এত ঔদ্ধত্য দেখালো।

অধ্যক্ষ যদি কোন অনিয়মে জড়িত থাকতেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যথাযথ কর্তৃপক্ষ আছে। তাদের পাশ কাটিয়ে কেন তাঁকে নির্যাতন করা হলো? কোন সভাপতি বা কোন গ্রাম্য টাউটকে শিক্ষক নির্যাতনের ক্ষমতা কেউ দেয়নি।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাঁশখালি উপজেলার উত্তর জলদি এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত