খালিয়াজুরীতে বিশৃঙ্খলার দায়ে ৬ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার হলে (কক্ষে) বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয়জন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের চারজন যুগ্মআহবায়ক, এক নারী সদস্য ও আরেকজন কর্মী আছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ খাইরুল বাশার বলেন, পরীক্ষা হলের কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস গত সোমবার বিশৃঙ্খলা ঘটানোর বিষয়ে দুস্কৃতীকারীদের বিরুদ্ধে অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
অভিযুক্তরা হলেন- যুগ্মআহবায়ক তোফাজ্জল আজিম (২৩), খাইরুল ইসলাম (২২), প্রান্তর তালুকদার (১৯) ও আসাদুল ইসলাম (২০) এবং নারী সদস্য মুন্নী খাতুন (১৯) ও আরেকজন ছাত্রলীগ কর্মী আবীর মিয়া (১৯)।
অভিযোগকারী রবীন্দ্র বিশ্বাস জানান, চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল পৌনে ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরীক্ষার হল রুমে (কক্ষে) প্রবেশ করে। তারা পরীক্ষার্থীদের মাঝে কলম ও বোতলজাতীয় পানি বিতরন এবং রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। পরীক্ষার্থী ও পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যতিত হল রুমে বহিরাগতদের প্রবেশের নিয়ম না থাকা সত্ত্বেও প্রশ্ন দেওয়ার আগ মুহুর্তে তারা পরীক্ষা হলে অবস্থান করেন। ছবি ও ভিডিও ধারণ করার সময় পরীক্ষা কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। পরবর্তীতে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছে। বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আসলে তিনি আমাকে অবগত করেন।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা জানান, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষা হলের কেন্দ্র সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ