ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

প্রতিবন্ধী ভাতা সাত হাজার টাকায় উন্নতি করণ সহ তিন দফা দাবিতে মনবব ন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-৫-২০২৩ দুপুর ২:৩৪

আগামী জাতীয় (২০২২-২০২৩) বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম ৭০০০ টাকায় উন্নীত করার পাশাপাশি চাকরির সম- অধিকারসহ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  মানববন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 ২ মে  ২০২৩, সকাল ১১.০০ টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের  সামনে প্রতিবন্ধী  ভাতা বৃদ্ধি এবং চাকরির সম- অধিকারে দাবিতে ৯টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের পক্ষে মানববন্ধন ও আলোচনা সভক অনুষ্ঠিত হয়। ফুলছড়ি, সাঘাটা  গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও সাদুল্লাহপুর এই উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবীরা মানববন্ধনে  অংশগ্রহণ করে। এই দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু ।

উক্ত কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে নিম্নোক্ত ৩ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হল : আগামী বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ন্যূনতম ৭০০০ (দুই হাজার) টাকায় উন্নীত করণ। শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি  নিশ্চিতকরণ। প্রধানমন্ত্রী প্রতিশ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগে ৫ শতাংশ কর হারের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান  ও সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য অন্তর্ভুক্তিকরণ।

এসময় গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কৌশল পত্রে ২০০০ সালের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ১৫০০ টাকায় উন্নীত হওয়ার কথা থাকলেও গত ২২ বসরে হয়েছে ৮৫০ টাকা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইনের কর্মপরিকল্পনা অনুযায়ি বাজেটে কোন বরাদ্দ নেই।চাকরির বাজারে প্রতিবন্ধী মানুষের সুযোগ আরও কমে যাওয়া, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি মিলিয়ে প্রতিবন্ধী মানুষের আজ নাভিশ্বাস অবস্থা। সকল দিক বিবেচনায় প্রতিবন্ধীদের জন্য আগামী বাজেটে সরকারি বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীর বিভিন্ন সহায়ক উপকরণ, ব্যক্তিগত যানবাহন, ব্যক্তিগত সহায়তাকারী, বিশেষ শিক্ষা উপকরণ, শ্রুতিলেখক, নিয়মিত ঔষধ সেবন, থেরাপি গ্রহণ, বিশেষ প্রশিক্ষণ ইত্যাদির প্রয়োজন হয়। তাই উভয় ভাতাই তাদের প্রয়োজন। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মর্যাদা সম্পন্ন ও বৈষম্যহীন জীবনের লক্ষ্যে অবিলম্বে আমাদের নাগরিক অধিকারসমূহ বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি মানা না হলে রাস্তায় বসে পড়া ছাড়া আর উপায় থাকবে না। প্রয়োজনে আমরা আরও জোরদার আন্দোলনে যেতে বাধ্য হবো।

অধিকার চাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ,রাশিদুল শেখ, আব্দুর রশিদ সভাপতি প্রতিবন্ধী উন্নয়ন সংঘ, শহিদুল ইসলাম প্রধান সভাপতি  আদর্শ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, আজাদ সরকার সভাপতি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, প্রমূখ সহ আরও অনেক সামাজিক রাজনৈতিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল