রাসিক নির্বাচনে খায়রুজ্জামান লিটনের পক্ষে কাউন্সিলর পল্টুর নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী,আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো.তরিকুল আলম পল্টুর উদ্যোগে তালাইমারী কাউন্সিলর এর বাগান বাড়িতে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলর তরিকুল আলম পল্টু বলেন,রাজশাহী এখন এশিয়ার মধ্যে পরিচ্ছন্ন সুন্দর শহর হিসেবে গড়ে তুলেছেন মেয়র খায়রুজ্জামান লিটন ভাই।নাগরিকরা উন্নত নাগরিক সুযোগ-সুবিধা,প্রশস্ত রাস্তা,পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর বাসযোগ্য শহর সবার সহযোগিতায় রাজশাহী উন্নয়নের রোল মডেল।রাজশাহীতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে পরিচ্ছন্ন ও সুন্দর আলোকায়ন শহর হিসেবে গড়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই। রাজশাহীর উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে পুনরায় জয়যুক্ত করতে হবে।তিনি আরও বলেন,সুন্দর রাজশাহীর জন্য,আমাদের নতুন প্রজন্মের জন্য,রাজশাহীর উন্নয়নের ধারা এগিয়ে নিতে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। রাজশাহীর উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইয়ের সাথে থাকবে।
পল্টু আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আপনারা তার পাশে থাকবেন ও তার জন্য দোয়া করবেন।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিসিক শিল্পনগরী-২ ও চামড়া শিল্প পার্কের মাধ্যমে কর্মসংস্থান দিতে চাই। আর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের সুফল আমরা পেতে চাই।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সহ সম্পাদক রিয়াদ আল মাহমুদ,২৫ নং ওয়ার্ড সচিব মো.শামসুল হক,মো.মতিউর রহমান মিশু,মো পাভেল ইসলাম মিমুল,মো.মিলন হোসেন,অফিস সহকারী মো.আলমগীর,কম্পিউটার অপারেটর মো.মাহমুদ রহমান রুমনসহ ২৫ নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied