পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আরেক নারীর মৃত্যু : আক্রান্ত ২৩
ভারতের পশ্চিমবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে জামনাতোরা বিবি (৮৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মে) সন্ধ্যায় রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত বৃদ্ধা রামপুরহাট শহরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে এনিয়ে দুইজন নারীর মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে ছত্রাক সংক্রমিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে শম্পা চক্রবর্তী (৩২) নামে এক নারী কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান। এ পর্যন্ত রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৩ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জামনাতোরা বিবি কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখে চিকিৎসকরা পরীক্ষা করেন। এতে তার দেহে ছত্রাক সংক্রমিত ব্ল্যাক ফাঙ্গাসের জীবাণুর উপস্থিতি পান।
মৃত ওই নারী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তির পর প্রথমে তার চোখে কিছু সমস্যা দেখা দেয়। এতে তার দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয়। এছাড়া চোখে কালো ছোপ ছোপ দাগ পড়ে। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে চিকিৎসকদের শতচেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি।
জামান / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক