বিরামপুরে নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ মিললো ঘাসের জমিতে
দিনাজপুরের বিরামপুর উপজেলার পারভবানীপুর গ্রামের মাঠের একটি ঘাসের জমি থেকে আবদুল ওয়াহেদ মুন্সি (৭৬) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২ মে) সকাল ১০ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ওই গ্রামের মুন্সিপাড়ার পূর্বপাশে ফসলি মাঠে ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল ওয়াহেদ মুন্সি একই গ্রামের মৃত মনসের আলীর ছেলে।
নিহতের ছেলে গোলাম মোস্তফা বলেন, ‘সোমবার মাগরিবের নামাজ পড়ার জন্য আমার বাবা বাড়ি থেকে বের হন। পরে, তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। মনে করেছিলাম, বাবা হয়তো রাতে কারও বাড়িতে গেছেন, পরে ফিরবেন। কিন্তু রাতে আত্মীয়স্বজনের বাড়িতে খবর নিয়ে কোনো খোঁজ পাইনি। আজ সকালে গ্রামের লোকজন আমাকে খবর দেন-মাঠে একটি ঘাসের জমিতে তোমার বাবার লাশ পড়ে আছে।’
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, নিহতের এক নারী প্রতিবেশী (মনোয়ারা বেগম) মঙ্গলবার সকালে মাঠে ছাগল চরাতে গিয়ে গ্রামের পূর্বপাশের মাঠের একটি ঘাসের জমিতে ওয়াহেদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে, ওই নারী নিহতের পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। বিষয়টি মুঠোফোনে থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন এবং মরদেহটি উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ভবানীপুর গ্রামে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দিনাজপুর পিবিআই ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম ও বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied