ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি ইদ্রিস আলী সরকার,সম্পাদক বাবুল হোসেন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২-৫-২০২৩ বিকাল ৫:১১
গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মে) সকালে গাজীপুর মহানগরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোনাবাড়ী থানা বিএনপি'র আহ্বায়ক মোঃ ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ বাবুল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
 
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম,সম্মেলনের উদ্ভোদক গাজীপুর  মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শওকত হোসেন সরকার, সিনিয়র সদস্য, আহমেদ আলী রুসদী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাকিব উদ্দিন সরকার পাপ্পু,  ও যুগ্ম আহ্বায়ক, সুরুজ আহমেদ,  মহানগর বিএনপির সদস্য, আ ক ম ,মোফাজ্জল হোসেন, আব্দুর রহিম খান ( কালা ) এইচ এম সিরাজুল ইসলাম, তানভীর সিরাজ, মোসলেম চৌধুরী  মূসা, মহানগর ওলামা দলের আহ্বায়ক, মোস্তফা জামান খোকন, ও সদস্য সচিব, খোকন বিশ্বাস, মহানগর কৃষক দল,আহ্বায়ক আতাউর রহমান, যুবদল নেতা,মোঃ শওকত হোসেন বাবু, বাপ্পি দে, ও মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুরসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। 
 
পরে কাউন্সিল এর মাধ্যমে ইদ্রিস আলী সরকারকে সভাপতিত্বে এবং মোঃ বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস