জগন্নাথপুরে ক্ষুদে খামারিদের মাঝে প্রাণিসম্পদের মুরগী বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী ক্ষুদে খামারিদের মাঝে মুরগী বিতরণ করা হয়েছে।
আজ ২রা মে মঙ্গলবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ৫০ জন সুফলভোগী ক্ষুদে খামারিদের মাঝে জনপ্রতি দেশি জাতের ১৫ টি মুরগী বিতরণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মুরগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন সহ আরো অনেকে।।
জানা যায় সারাদেশের হাওর এলাকার বসবাসরত ক্ষুদে খামারিদেরকে আর্থিক ভাবে স্বচ্চল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই প্রকল্প হাতে নেয়া হয়।
জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: খালেদ সাইফুল্লাহ জানান আজ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫০ জন সুফলভোগীদের মাঝে জনপ্রতি ১৫ টি মুরগী বিতরণ করা হয়েছে।
এই প্রকল্পে পর্যায়ক্রমে আরো ২৫০ জন সুফলভোগীদের মাঝে মুরগী বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied