শাহজাদপুরে লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ১
সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে র্যাব-১২ অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার দুপুরে র্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএমের নির্দেশনায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের জনৈক আব্দুর রহমানের বাড়ীর পাশে অভিযান চালিয়ে এক লাখ তিন হাজার টাকার ২'শ ৬ টি ৫'শ টাকার জাল নোটসহ এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল। এসময় তার নিকট হতে জাল টাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত জাল নোট ব্যবসায়ী উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. উজ্জল হোসেন (৩৬) বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আটককৃত জাল নোট ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট